শেষ বার দেখে নেওয়া যেন জীবনের পুঁজি
টুকু ...
সম্পর্ক অবশ্য মরে গেলে সস্তা হয়ে যায় ,
জানা আর আবিষ্কার ফুরিয়ে গেলে রহস্য
থাকে না আর আবরণ হীন সম্পর্ক বে _স্বাদ,
তবুও যখন গাছেদের সামনে দাঁড়াই মনে জোর
পাই ,দেখি মাটি আঁকড়ে বাঁচা কাকে বলে দেখি
শিখি মরতে দমতক মাটি ছাড়ে না ,
আমি রোজ এই গাছের কাছে ঋণী হতে ভালোবাসি
হারতে ভালোবাসি ...তাইতো বাঁচতে ভালোবাসি ,
সম্পর্কের কাছে হেরে যাওয়ার গন্ধ থেকে বহুকাল গা ধুয়ে স্নান সেরে নিতে শিখে গেছি ,
যেমন শিখে নেওয়া একটা অভ্যাস মানুষের
আসলে মানুষ পারে ...সব পারে ভালো থাকতে মন্দ থাকতে
নিজের ভেতর অজস্র উৎসব রোশনাই আলো অন্ধকার
এতো কিছু তো এক মানুষ পারে নিজের ভেতর দেখতে আর
সে দেখা টুকু মুঠোয় কুড়িয়ে নিতে ... ,,
কই সূর্যও তো পারে না অন্ধকার দেখতে কিংবা শোক কখনো সুখ দেখে না অথচ এক মানুষই পারে আলো অন্ধকার শোক সুখ সমস্ত জীবনের অলংকারকে স্পর্শ করে দেখতে চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে অনুভূতি দিয়ে ...
অথচ আমরা সাজানো দুঃখ নিয়ে সাত সতেরো কাহিনী লিখি
হাততালি বাহবা আর আহা শুনতে ভালোবাসি কেনো বলতে পারো ?
আসলে সব থাকা কিংবা অভাব না থাকাও যে এক রকম অভাব ,,
আমি নিঃশ্বাসে বিশ্বাস রাখি বিশ্বাস রাখি আমির ভেতর আমি
যে আর এক দৃষ্টা তার ওপর ,
ভেতরের সে অনন্ত যার জন্ম নেই নেই মৃত্যু ,নেই সুখ নেই শোক, নেই ভালোবাসা নেই মন্দবাসা ...এক সদাহাস্য
অনন্ত সে আমি প্রবহমান আদি থেকে অনন্ত ।
©সই (অনন্ত আমি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন