রবিবার, ১৯ মে, ২০২৪

কাকে বলবো

কখনো কখনো আকাশ নেমে আসে বুকের ওপর
দম বন্ধ করে দেয় ,
দুহাত দিয়ে ঠেলে সরাতে গেলেই আকাশ কথা বলে ওঠে
বলে এক আকাশ নাকি আমার চাওয়া ছিলো ,
চাওয়া ছিলো মুক্তি ...আর যখন মুক্তি আমার বুকের পরে মুখের পরে তখন দম বন্ধ বুকের ভেতর হুহু কান্নার বেনো জল
ঢুকে পড়ছে সব টুকু খালি জায়গায় ,

কাকে বলবো আসলে মুক্তি চাইনি  চেয়েছিলাম জড়িয়ে
বিশ্বাসে নিঃশ্বাসে আশ্বাসে বাঁচা টুকু ,
কাকে বলব আজ এক বুক  খালি মুক্ত আকাশ আমার 
বুকে অথচ আমি উঠে দাঁড়াতে পারি না এই মুক্তির আকাশটা সরিয়ে ...কাকে বলব আকাশটা তুলে ধরো আমার নিঃশ্বাস
বড্ড একলা ...একলা আকাশ নিয়ে বাঁচা বড্ড দুঃসহ।



©সই (কাকে বলবো)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন