শুক্রবার, ১০ মে, ২০২৪

অন্য ভালোবাসা

বেঁচে থাকার ভেতর জীনের প্রদীপ খুঁজতে
তোমার থেকে দূরে কোনো গভীর বিচ্ছেদে
হাঁটছি,
 হয়তোবা একটা অসমান  - বুক  খুঁজতে খুঁজতে
চেনা নদী পথ দেওয়াল সিঁড়িঘর সব পেছনে রেখে
এগিয়ে আসলাম,
জানতো খোঁজ জারি থাকে ...অভাব না থাকলেও
তুমি শিখিয়েছিলে মানুষ শূন্যতা নিয়ে নাকি বেশিদিন বাঁচে না ,

জানো এ নতুন শহরে শিশির বাতাসে এক অদ্ভুত বৈরাগ্য আছে, পুরনো কালশিটে দাগ নিমেষে উধাও হয়ে যায় ,,

এখানে ভালোবাসার বাজারে লাল গোলাপ সবাই কেনে রোজ
রোজ ....নিজের জন্য।
অবাক লাগে জানো মানুষ নিজেকে এত্ত জড়িয়ে ভালোবাসে !
 আচ্ছা তুমি কখনো ভালোবাসার মানুষের জন্য কেঁদেছো ডুকরে কিংবা রাত জেগে বালিশ আকড়ে সেই মানুষটার অভাব বুঝেছো? 

এখানে মানুষ ভালোবাসা জন্য নিজেকে জড়িয়ে নেয় 
কিংবা মোহহীন ভালবাসা  একতারায় বৈরাগ্য খুঁজে নেয়,

© সই( অন্য ভালোবাসা)







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন