মাঝের টুকু অজানা অসুখ শরীর জুড়ে
প্রথম আর শেষটুকুতে তার থেকে যাওয়া,
সেদিন অবাধ্য কিংবা নির্লজ্জ হতে পারলাম না
তার সামনে ?
পারলাম কই এই শহরটার বৃষ্টিতে
উত্তর গুলো ধুয়ে নিয়ে বৃষ্টি মাখতেন।
বাতাসে সবটুকু গন্ধ মজুত ছিলো
মাটিতে ছিলো আকড়ে রাখার টান,
আজও ভালোবাসার শহর এই কলকাতা
আজও মাতাল হওয়ার জন্য এই শহর একাই যথেষ্ট,
তবুও সময় স্মৃতি বেমালুম পুরোনো হত্যা মনে করিয়েই দেয় ।
সুখের দায় মিটে গেলেও অপ্রেমে লুকিয়ে থাকে
স্বর্গ সুখ আর এটাই ওই মাঝ বরাবর সেতুর বুকে
ঘুন ধরা অসুখের নাম ,
তবু এই নদী এই শহর এই বৃষ্টি আমার বুক ছুঁয়ে থাকে
ভিজতে ভাললাগে ...যেমন এই সন্ধ্যা জুড়ে ভিজতে ভিজতে আমি ও আমার কবিতা ময়ূর মন হয়ে উঠছি ।
©সই ( বৃষ্টি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন