মঙ্গলবার, ২১ মে, ২০২৪

ভালোবাসা নয়

তোমায় কোনো হাত বাড়িয়ে দিতে চাই না
যে হাত তুমি ভরসা করে ধৃতরাষ্ট্র হতে চাইবে ,
তোমায় কোনো আকাশ সম বুক দিতে চাই না যে
আকাশে তুমি মুক্ত ডানায় স্বপ্নের বাঁচা বাঁচবে,
রাত হলে মুখ গুঁজে বলবে আর কোথাও আমার যাওয়ার নেই।
তোমায় কোনো ঘর দিয়ে চাই না যে ঘরে তুমি 
ভালোবাসার অপেক্ষার জন্য ব্যাস্ত হয়ে রোজ ফিরতে চাইবে,
তোমায় কোনো যত্ন দিতে চাই না যে  যত্নের জন্য কখনো কোনো স্মৃতির বুকে মায়ার রাস্তা তৈরি হবে ।

তারচেয়ে আমি তোমার শিরদাঁড়ার ঘুন পোকায় কিছুটা
কীটনাশক ছিটিয়ে দিতে পারলে খুশি হই...
খুশি হই তোমার চোখের ভেতর নির্ঘুম কোনো দাওয়াই
দিতে পারলে ,
তোমাকে আকাশের বদলে একটা অন্ধকার চার দেওয়াল দিতে পারলে বেশ খুশি হতাম 
তোমায় ঘরের বদলে বেনো জলে নরম নদীর চর দিতে পারলে
মনটা খুশি হোত ,
খুশি হব যে দিন সত্যি তোমায় অবহেলা করতে পারবো ,

আসলে তোমাকে দেওয়া হাত , বুক ,আকাশ , ঘর , যত্ন 
তোমার অহং এর আকার কে তোমার থেকে বড্ড বড় করে দেয় ,
আসলে তোমাকে দেওয়া হাত, বুক ,আকাশ , ঘর, যত্ন, ভরসা, এসব তোমাকে বড্ড নিঃস্ব আর দুর্বল করে  দেয়,

....তুমি শিরদাঁড়া ওঠে দাঁড়াতে পারো না ,একলা হাঁটতে পারো না,
কখনো কোনো আকাশের ছবি আঁকতে পর্যন্ত পারোনি ,
পারো না একটা জমির ওপর একের পর এক বিশ্বাস গেঁথে
 দিন মজুরের মত একটা ঘর তৈরি করতে ,
পারোনা একটা স্মৃতিতে  পূর্ণ শ্লোক হয়ে বেচেঁ থাকতে ,
এই না পারা গুলোতে আমি তোমাকে দেখতে পারি না কষ্ট হয়
খুব কষ্ট হয় ।

©সই ( ভালোবাসা নয় )




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন