লুকনো শোক তোরণে সাজানো থরে থরে
প্রতিটা সূর্যাস্তের কাছে সকাল হারানোর মন
খারাপ রাখা ,
আমাদের যৌথ ঘরে হাহাকার
বেদনা নিঃস্ব হওয়ার কান্না গুলো একই ভাষায়
কথা বলে অথচ আমার পরস্পরের কাছে বড্ড অচেনা ,
বোঝাপড়া যে একটা ক্রমশ দূরত্বের নামকরণ
সেটা বুঝতে এক জীবন লেগেই যায় ,
তাই সময়ের সাথে মানচিত্র দেশ ঘর সব বদলে যায়
বদলে যায় একটা মানুষ আদ্যোপান্ত।
©সই (বোঝাপড়া)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন