মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

ফেরা যায় না

আমাকে প্রেম দিও না নতুন করে
কারণ আমি তোমার   নৃশংস অপ্রেম দেখেছি
খুব কাছ থেকে ,
আমাকে বিশ্বাস করতে বোলো না 
কারণ আমি বিশ্বাসের দাম দিয়েছে তোমার
বিশ্বাসঘাতকের ছুরির  ডগায় হৃদয় রেখে ,
আমাকে অমরত্বের কথা বলো না  কারণ আমি
মরণ কে লক্ষ্যে রেখে বেচেঁ থাকাটা উৎসব ভাবতে
শিখে নিয়েছি।
 আমাকে তুলনাহীন বলো না কারণ
এই তুমিই আমাকে অলিখিত কারণে তুলনার দাঁড়িপাল্লায়
ওজন করেছো বহুবার ।
আমাকে ধর্মের কথা বোলো না আমি তোমার কাছ থেকেই একদিন নাস্তিক হওয়ার মন্ত্রে দীক্ষিত হয়েছি,
আমাকে শান্তির কথা বলো না আমি এখন রক্ত মেখে
যুদ্ধের সামিল হতে অভ্যস্ত,
আমায় বৃষ্টিতে ভিজতে বলো না আমি আগুন খেতে শিখেছি
তোমার জন্যেই ,
আমাকে ফিরে আসার বার্তা পাঠিও না আমি সীমানার বাইরে
 এসে গ্রহ বদলে ফেলেছি ,
মরে যাওয়া নদীর ক্ষয়িষ্ণু কে আয়ূরেখা দান করা যায় না 
মৃত্যুর নারকীয় উল্লাসে ফুলের বাগান গড়তে পারা যায় না 
মান্যবর তুমি যে আমাকে আদ্যোপান্ত বদলে দিয়ে 
দরজায় দাঁড়িয়েছো পুরনো আমির অপেক্ষায় ,
তুমি কি জানো না মরণের ওপার থেকে ফেরা যায় না ।

©সই ( ফেরা যায় না)



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন