একটা পরিত্রাণ খুঁজছে জীবন
একটা পূর্ণতা খুঁজছে জীবন ,
রোজ এই পরিত্রাণের খোঁজ করতে করতে
বটের শেকড়ে জড়িয়ে ধরছে দাঁড়িয়ে থাকা
প্রশ্ন চিহ্ন গুলো ,
এ প্রশ্ন কোনো থাকা না থাকার নয় এ
প্রশ্ন কোনো ভালোবাসার আশ্রয়ের নয়
একটা গোটা বেচেঁ থাকার হিসেবে গড় মিলগুলো
বহু যুগ ধরে তিল তিল করে বড্ড বড় আকারের এখন
এ প্রশ্ন জন্ম নিয়ে , এ প্রশ্ন অস্তিত্ব নিয়ে , এ প্রশ্ন
জন্ম কেনো কোন উদ্দেশ্যে সেটা জানার ।
উত্তর কার কাছে পাবো ঈশ্বর নেই দেবালয়ে
কিংবা পাথরকে ঈশ্বর বলতে শিখিনি বলেই
অদৃষ্ট কে দোষ দিতেও পারি না।
কখনো কখনো একটা পূর্ণতার খোঁজে হাতড়ে বেড়াই
বাইরে ভেতরে , তবু কি পাই ? পাবো কি পাবো না জন্য নেই
আমার খোঁজ জারি থাকবে হারতে শিখিনি
মরতেও না
জন্মের পর একবারই মরতে হবে তবে সে মৃত্যু হেরে গিয়ে নয়
জিত একটা অভ্যেস আর কিছু অভ্যেস বেচেঁ থাকার নাম।
শেষমেশ বুঝি শূন্যতাই পরিত্রাণ, শূন্যতাই পরিপূর্ণতা।
©সই ( পরিত্রাণ পরিপূর্ণতা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন