রবিবার, ১৯ মে, ২০২৪

শুরুর থেকে

এক সময় যেখান থেকে শুরু করে মানুষ সেখানে
চাইলেও ফিরতে পারে না ,
ফুরিয়ে যাওয়া গুলো ভরে ফেলতে পারে না,
এক পথে হাঁটলেও পেছনে ফিরলে সে পথ অন্য রকম
পথের বাঁক ডানদিক বাঁদিক বদল হয়ে যায় ,
সহজ টুকু যেনো অসহজ হয়ে ওঠে ,
মানুষ ভাবে শুরুর থেকে শুরু করলে ভুলচুক
মুছে ফেলা যায় ...যায় কি? 
এক জন্মে একটাই পথ সে পথে একবার হেঁটে যাওয়া
একবার প্রথম স্পর্শ তারপর ভিটে মাটি সব কেমন
এরকম ...একদিন একঘেয়েমি বদলে নিতে চাইলে,
নিজেকে শুরুর থেকে নতুন করে ভাবতে চাইলে হয় কি?
সব মানুষ সাধক হলেও সব মানুষ সাধনা জানে না ...
জীবন তো সাধনা ।

©সই (শুরুর থেকে)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন