রবিবার, ১৯ মে, ২০২৪

গল্পের বুনন

গল্পের বুনন আগের মতোই দেখতে 
তবে সুতোর টান এখন আলগা আগের
মত জমাট আকুতি আর বুননের ভেতর নেই ,
উত্তর কিংবা দক্ষিণ সব বারান্দাই প্রতীক্ষাহীন,

সম্পর্ক নিয়ে অংক গুলো বড্ড জটিল 
একটা অদ্ভুত ভাগ শেষ ফ্যালফ্যাল করে প্রশ্নচিহ্নর
মত তাকিয়ে থাকে ...তাকে না পারা যায় ফেলতে 
না পারা যায় জমাপুঁজিতে রাখতে ! 

গল্প গুলোর ভেতর বড্ড চিৎকার কোলাহল  আর
অহংকার .... রোশনাই যেনো চোঁখ ধাধিয়ে দেওয়ার
চাতুরী , 
অথচ গল্পের বুননে একটা ভরসার হাতছড়ি সব্বাই 
হাতড়ে বেড়াচ্ছে টানা _ বানার ভেতর,
সুতোর টানে এক অদ্ভুত আর্তনাদের নকশা,
বুনন যেনো দল ছুট মেঘের মত দিশাহীন ,
অথচ গল্পের বুনন হুবহু আগেরই মতন দেখতে ।

©সই। (গল্পের বুনন)





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন