শুক্রবার, ৩১ মে, ২০২৪

সই(৮৯)



নিজেকে বিছিয়ে দিয়ে দেখেছি তোমায় ধরে রাখা
 আমার নিয়তি নয়,
তাই পারে বসে দেখি তোমার চলাচল ....
হাতের ওপর তোমার রেখার থেকে মাটির ওপর তোমার
গতিবিধি হয়তোবা ইতিহাস মনে রাখবে ,
আমার সে ধৃষ্টতা কোথায় বলো?
আমি যে খুব সাধারণ ...খুব সামান্য....,

©সই




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন