সবটা নিয়ে টানটান উত্তেজনা ,
যে খেলা দেখাচ্ছে সে ভাবছে তার হাতের ম্যাজিকের
গিলিগিলি গে শব্দটা সম্মোহন জানে ...জানে মুগ্ধ করতে , জানে একটা লুকোচুরি ।
ওপারে দর্শক ওপারে ভুক্তভুগী ,
ওপার দেখে খেলোয়াড় নিজস্ব অভিসারে সাজিয়ে তুলছে একটা মনবিলাসী গল্প
গল্পে আছে মনমোহন মায়াবী সহানুভূতি ,
আছে নিরাশ্রয় মনের মনোরচক কাহিনী,
আছে রঙ মিলান্তে বহুরূপের মুখোশ,
সবটা বেশ মজার ... হ্যাঁ তবে দেখার জন্যে আলাদা
আলাদা চোখ কান নাক স্বাদ আর অনুভূতি লাগবে সবটা জড়ো করে শান্ত হয়ে চুপটি করে বসে ধৈর্যের ধরে শেষতক দেখতে হবে ।
একজন সহজিয়াও ছিলো সেই দর্শক আর ভুক্তার আসনে ,
সবাই যখন বিস্ময়ের আকর্ষণে সম্মোহিত
সহজিয়া হাসছে ,সহজিয়া জানে খিলাড়ি যে সে নিজে
দর্শক সে নিজেই ভুক্তা তার নিজের খেলার কাছে রোজ সে হেরে যায় ,
তারপর আর এক নতুন খেলায় মাতোয়ারা হয় ,
নিজেকে নিজের থেকে আড়াল করে অজস্র নিজের সামনে খেলায় সামিল করে নিজেকে ,
নিজের জন্যে কান্না গড়ায় বুক বেয়ে তার ,হাসে হাততালি দেয় , সম্মোহনে বাঁচে নিজের খেলায় মেতে।
একটা বুমেরাং জীবন
একটা খেলা চলছে জন্ম থেকে মৃত্যুতক
একটা ম্যাজিক আর অদ্ভুত সম্মোহন .....
সহজিয়া জানে সহজিয়া হাসে .... সহজিয়া
সময়ের তৃতীয় চক্ষু।
©সই ( খেলা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন