আমার ইজেলদানীর ঐশ্বর্য
ক্যানভাসে তুমি সব রঙের একমাত্র অলংকার
আমার আঁকা শ্রেষ্ঠ ছবির শ্রেষ্ঠ অহংকারও ।
যেভাবে নামের পরে হাসিটুকু থেকে যায় অমলিন,
সেভাবে আমাতে অমলিন থাকে তোমার প্রেম, তুমি...
পৃথিবীর সুন্দরতম কবিতা তুমি।
তোমাকে লেখার পর সব কবিতা ভুল ,
সব রং বেমানান ।
©সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন