শনিবার, ২৫ মে, ২০২৪

সই (৮৪)

 আগলে রেখেছো পাঁজরের
বেড়ার ভেতর ...রাস্তা পার করছো
হাতে হাত রেখে , আমি অবাক চেয়ে থাকি তোমার দিকে,
ফিসফিসিয়ে সারাক্ষণ আমারই কথা বলে চলেছো।

আমার বধিরতা জন্মকালের 
আমার স্রোতে অস্থিরতা একটা অভিশাপ
বুকের ভেতর আজন্মের অসুখ বিসুখ ।

তবু তুমি আঙুলে আঙুল বেঁধে রাস্তা পার
করছো কানের কাছে মুখ রেখে বলছো 
আমি আছি থেকে যাবো ভালোবেসে 
সব অসুখ বিসুখ তোয়াক্কা না করে বেনো জলের
মত বুকের ভেতর ঢুকে যাচ্ছো হুহু করে ।
.... হে সখা মম হৃদয়ে রহ
হে সখা তব হৃদয়ে রেখো ....

©সই 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন