সোমবার, ২০ মে, ২০২৪

ম্যাজিক বিন্দু

জানা কিংবা জানতে চাওয়া যেখানে শেষ
সেখানেই আরও এক বিন্দু থেকে যায়
আসল টুকু সে বিন্দুর ভেতর ঘুমিয়ে থাকে
মানুষের বুকের ভেতর এমনই এক শক্ত পোক্ত
শামুকের খোলস রাখা থাকে আর সে খোলস
কিংবা তোরণ এর কথা কেউ ঘুণাক্ষরেও জানতে পারে না।
আমরা সবটুকু জানি বলে দাবি করি দাবি করি
রাজা কিংবা সম্রাজ্য সবটুকু ,,
আসলে আমরা প্রতিটা মানুষ নিঃস্ব ভিখারী তাই আজন্ম কিছুর একটা খোঁজ নিয়ে মানুষ মাইল স্টোন গুলোর দিকে দৌড়তে থাকে।

 একটা জীবন কিংবা ধরে নেওয়া যাক একটা মানুষ তার সম্পর্ক সবটুকু নিংড়ে জানা সম্ভব নয় হয়তো ঈশ্বরও তার নিজের সাজানো গুটি ,কাঠপুতুল সব নিয়ে খেলছেন খেলার দান সে জানে কার হার কার জিত সেটুকু তার নিজেরই লেখা ,...তবুও তবুও ওই
একটা বিন্দু খুব সন্তর্পনে একটা ম্যাজিক দেখিয়ে সাজানো খেলার মোড় পাল্টে ফেলে তখন হয়তো ঈশ্বরও হেরে যান কিংবা অবাক হয়ে যান তার সাজানো খেলায় তার লেখা গল্পে একটা ছোট্ট বদল
বদল নাড়িয়ে দেয় ঈশ্বরের ঈশ্বরত্ব।

মানুষ জানে এই পৃথিবী গোল ফিরে আসে সব কিছু
অথচ বিন্দুর গল্পটা মানুষ  মানে না হয়তো বা একটা জানার অহং তার বড্ড বড় আকারে ঢেকে দেয় মন মস্তিষ্ক , 
ঈশ্বর তখন নির্বাক দর্শক ছাড়া কিছুই নয়,
সেখানে মানুষ ঈশ্বর নাকি  বুকের ভেতর ওই বিন্দু যার ভেতর লুকোনো ম্যাজিক....কে বলতে পারে?

© সই (ম্যাজিক বিন্দু)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন