মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

মানুষের আত্মকথা



ঘরের ভেতর বেচেঁ থাকার ধিকধিক আগুন 
কড়াই জুড়ে দৈনন্দিন বোঝাপড়া ...
লোভ সমস্ত বেচেঁ থাকা জুড়ে  
লোভের আংটে বাঁধা  চারা ,

লোলুপ দৃষ্টিতে তোয়াক্কা হীন সমস্ত যন্ত্রণা 
 ইন্ধন ফুরিয়ে গেলে দরজা বন্ধু রেখে  স্তোত জপ
জরুরী ,,

শুরুর ঘরে চিরকাল শূন্যতার বাস ....
খড়কুটো  যথেষ্ট হলেও 
মানুষ স্বভাবে মাংসাশী হতেই চায় ,

 প্রচ্ছদ জুড়ে মন গড়া কয়েকশো অক্ষর
আমাদের সারা জীবনের ঘর কন্নায় সাজানো,
বারংবার কিছু আটকে যায় গলার নলীতে ,
সেতো ভুল জেনেও লোভ ফুরোয় না 
যতক্ষণ না ঘুম আসে।

©সই  (মানুষের আত্মকথা)
চিত্র শিল্পী - সঞ্জয় মিত্র 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন