বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

তোমাকে বলা হলো না

অজস্র অজুহাতে সম্পর্ক হরিয়ে যায় ,
কথা ফুরিয়ে যায় একদিন হঠাৎ,
ভুলে যায় অনন্ত ভালোবাসার মুহূর্ত
ভুলে যায় গোধূলী ছুঁয়ে বেলি ফুলের গন্ধে
শিহরিত নির্বাক কথোপকথন ।

অথচ তারপর কত কথা কত বাকবিতণ্ডা চলে
বলা হয় না একটিমাত্র কথা ....
বলা হয় না রাত ভোর হতে না চাওয়ার গল্পেরা  
মরে না কখনো ।
বলা হয় না ভেজা ঠোঁটের রঙে মাধবী লতা আজীবন 
একটু উষ্ণতার জন্য অপেক্ষায় রূপসী হয়ে ওঠে....,,

এত্ত কথা এত্ত জড়িয়ে বাঁচার বাসনা তবু দেখো আমরা 
পিঠোপিঠি দাঁড়িয়ে সফর আলাদায়  ব্যস্ত ।

তোমাকে বলাই হলো না  'অনন্ত প্রেমে ' নামে বাগান বাড়িটার
সত্যি খুব দরকার ছিলো আমাদের  ....
তোমাকে বলা হলো না সত্যি পুরুষের মত করে কোনো নারী কখনোই ভালবাসতে পারে না... ভালবাসতে  পারে না ।


©সই (তোমাকে বলা হলো না )








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন