মায়া এক বাঘ বন্দী খেলা
এই মায়ার ভেতর ফেরার স্মৃতি পথ
লুকনো থাকে ,
মায়া মুক্ত মনেও পরাধীন বেড়ি বেঁধে দেয়,
মানুষ পাখি হতে চাইলে পারে কই
মানুষ পাখির গল্প টা না বুঝেই কেবল আকাশের লোভ করে ।
বেঁচে থাকার গল্পে প্রত্যেকে নিজ ঘর ভুলে যায়
হয়তোবা ভুলে যায় আসল নকল সবটুকু
আসলে মানুষ সুখ খুঁজতে একটা আকাশে উড়তে চায়
মুক্তি খুজতে আকাশকেই ভরসা পায়,
তবু কি সব আকাশ সব উড়তে চাওয়া কিংবা উড়ে
যাওয়া সুখের হয় ?
মিশে থাকে ডানায় পার ভাঙ্গা গান মিশে থাকে ঘর ছাড়ার
যন্ত্রনা ,
তাই হয়তো ফেরার পথ সব মানুষ কিংবা পাখির থাকে ,
থাকে একটা অপেক্ষার গান বাড়ি ফিরে যেতে চায় সেই
সন্ধ্যে নামার আগে ....মায়া তখন ভুলভূলাইয়া থেকে খুব আস্তে আঙুল ধরে ফিরতে বলে ...ফিরিয়ে নিয়ে যায়।
তাই একটা গোটা বেচেঁ থাকা জুড়ে মানুষ কিংবা পাখির
কখনও মুক্তি নেই ...শুধু পাখির গল্পটা মানুষকে চিরকাল
চমকে দেয় কিন্তু পাখিও সন্ধ্যে নামার আগে দেশান্তর থেকে
নীড়ে ফিরে আসে একটা অজানা মায়ার স্মৃতি পথ চিনেই।
মানুষ ও ফেরে তবে সব মানুষ ফেলে আসা পুরোনো ঘরে ফিরতে পারে কি?
©সই (মায়া)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন