এ শহরে অন্ধকার নামলে মনুষের মুখের আদল বদলাতে থাকে ,
দিনের আলোয় যা ভ্রম মনে হয় অন্ধকারে তাই ঠিক
মনে হয় ,
একা মন গুলো অপেক্ষার স্টেশনে অচেনা মুখের জন্য
দাঁড়িয়ে থাকে ... হঠাৎ যেকোনো হাত খুঁজে নেয় আর হারিয়ে যায় কুয়াশার ভেতরে।
এসব কিছুই কেউ কেউ বেচেঁ থাকার ভেতর রূপকথার
মত করে দেখে ... শরীর মন থেকে ক্লান্তি নামিয়ে হালকা করে নেয় দেহ - মন ,
চোখের ইশারায় বদলে যায় চরিত্র অথচ
সকালের আলোতে সেই একই মানুষ সাধক ,,
জীবনের তলে থিতিয়ে থাকা অনুভুতি ঠিক কেমন হয় কে বলতে পারে সঠিক করে ?
জানি না মানুষ , কুকুর কিংবা পাখির দুঃখ কোথাও কি একই রকম ?
এ শহরের পথ ধরে যতবার হেঁটে যাই বিস্ময় আর আবিষ্কারে ডুবতে থাকি ,
একটা নেশার ভেতর জীবন ছুটছে এখানে
সময়ের বর্ণমালায় সাজানো প্লাস্টিকের সম্পর্ক,
অনুভূতি হীন স্পর্শ ... হোটেলের রুমে দুঃখ ঘোচানো
ম্যারিওয়ানা প্রেম ,
দেশলাই বাক্সে রাখা সংসার সেখানে থরে থরে সাজানো গোছানো দায়িত্ব কর্তব্য লৌকিকতা,
বড্ড বিস্ময় লাগে অথবা বলা যেতে পারে ঘোর লাগে
মাথা ঝিম ঝিম করে বুঝে উঠতে পারি না এই মানুষ মন
স্থির আত্ম তুষ্টি কিসে পায় ! নাকি এই অস্থিরতা সমস্ত বেচেঁ থাকা জুড়ে বটের শেকড়ের মত আষ্টেপৃষ্টে আকাশ ছুঁতে চায়
অথবা মাটির গহীনে .......,,
©সই (এ শহরে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন