শুক্রবার, ২৪ মে, ২০২৪

অসুখ সেরে গেলে

আসুখ সেরে গেলে বুকে আতরের  গন্ধ পাওয়া যায় 
ছুয়ে  থাকা যখন সত্যিকারের  স্পর্শ  হয় আর কাউকে
ছুতে ইচ্ছে করে না, 
এ শহরের অসুখ সেরে গেছে , 
এক জাদুকরের হাসিতে এ শহরের পুরনো  নতুন সব
অসুখ আর অসুখী  মন সেরে উঠেছে, 
ভোরের স্বপ্নের মত সে ছুয় গেছে এ শহরের অদৃষ্ট, 

এখন ভালোবাসার মরশুম এ শহরের  আকাশ
পোয়াতি ।
অসুখ সেরে গেছে বলেই গাছের বুকের 
রঙের মেলা ... কৃষ্ণ চূড়া লাল চেলিতে সেজে আছে
নীরা  হাসছে হাসছে সব প্রেমিকা মন ,
অসুখ সেরে গেলে বুকে শুধুমাত্র আতরের গন্ধ থাকে
মরে যাওয়া মন বেঁচে ওঠে ।

©সই ( অসুখ সেরে গেলে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন