বুধবার, ২৯ মে, ২০২৪

গুছিয়ে রাখে যে

এই ঠোঁটের ওপর তোমার প্রজাপতি স্পর্শ রাখো
চোখে কাছে রাখো শ্যাম রূপ 
আমার সাজানো বর্তমান এলোমেলো হয়ে যায়
ভবিষ্যত  আটকে যায় তোমাতে,

আমাকে তেমন করে আগলে নাও
যেভাবে আকাশ নিজের শূন্যতায় রাখে পাখির
উড়ান ,

আমি চোখ সরিয়ে নিলেও তুমি অসহায় ডুবন্ত জাহাজ 
হয়ে যাও।
হাড়ের ভেতর শুরু হয় অজস্র ভাংচুর ,
 তোমার প্রেম নিরব পাহাড়ের বুকে বন্ধক রাখা 
প্রিয় গোধূলীর মতোই ।

কখনও কখনও আমি চোখ সরিয়ে নিলে নীড় হারানো রাতের
দীর্ঘতা মেপে চলা এক পাখি হয়ে যাও তুমি ।

© সই ( গুছিয়ে রাখে যে)










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন