সোমবার, ২০ মে, ২০২৪

খেলনাবাটি

খেলনাবাটির জীবনে রোজ কিছু ভেঙে যায়,
সে খেলনা ঘরে রোজ কিছু  জুড়ে নিতে হয় নতুন
করে মাটির প্রলেপ দিয়ে ,
নতুন করে কিছু খেলনবাটি সংযোজন আবার
বড্ড সখের খেলনাকেও মায়ার বাইরে ফেলে দিতে হয় ,
খেলবাবাটির জীবন নিজের হাতেই মানুষ নিজে মাটির পুতুল  ,
ঘর সাজানো নিজের হাতেই, নিজের হাতেই রঙের প্রলেপ দেওয়া  , নিজের হাতেই  পুরোনো ভেঙে 
নতুন আদলে গড়ে নেওয়া ।

খেলোনাবাটি গড়তে ভাঙতে ...ভাঙতে গড়তে 
দিন ফুরোয় হয়তো বা জীবনও ,,
খেলনবাটির গোটা ভাঙ্গা জুড়ে নেওয়া নতুন পুরোনো 
মায়া ও মোহের থেকে দূরে সরিয়ে একটা আলোর তৃষ্ণা পেয়ে বসে ...খালনবাটির সংসার পরে থাকে পরে থাকে সমস্ত সম্ভর পরে থাকে অমিত্ব থেকে আমাদের ,
একটা এক সফর দুয়ার খুলে হাত ধরে নেয় ।

©সই (খেলনবাটি)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন