নদীটার শরীরে পুরোনো গন্ধ আর নেই
তবু এই নদীটার গা ঘেঁষে আমি বসতে ভালোবাসি ,
ওর পাশে বসলে আমার চোখের মণি এখনও
রূপকথার মত নীল হয়ে যায় ,
মেঘের পুরোনো স্বভাব যার জন্য একদিন ভালোবাসার
জন্ম হয়েছিলো পরস্পরের মধ্যে সে স্বভাব বদলে গেছে
তবু আমি আলতো পায়ে মেঘের বুকে হেঁটে বেড়াতে ভালোবাসি কারণ ... রূপকথার রাজকন্যা হয়ে উঠি
ওই মেঘ যখন আমায় ওর বুক পেতে দেয় ।
ভাঙা পোষ্ট অফিসে আজ আর কেউ চিঠি পাঠায় না কোনো
ঠিকানার উদ্দেশ্য তবু আমি প্রায়শই একটা মিষ্টি অপেক্ষা নিয়ে ও পথ ধরে ফিরি কারণ ওই অপেক্ষা আমার গলায়
পরিয়ে দেওয়া অযুত বছরের ফুলোমালাকে আজও সতেজ
আর সুরভিত রেখেছে ,
আমার মন্দ বাসার শহরটা এখন বৃদ্ধ হয়ে গেছে তার শরীর
জুড়ে সময়ের ভাঁজ অথর্ব তার সব প্রেমের ভাবনা তবু
নিয়ম করে এই শহরে আমার প্রেমের গল্পেরা আজও ভীষণ
তরুণ আর ভালোবাসাময় কারণ এই শহরের অলিগলিতে
আমি আজো প্রেমিকার মত যত্ন পাই অসম্ভব রকম আমার
চারফর্মা ভ্যালবাসার গন্ধ নিয়ে গভীর নিঃসঙ্গতার সাথে
বড্ড ভালো থাকি।
© সই (তোমার কাছে যখন যখন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন