এই মন্ত্রে দীক্ষিত ছিলো মন ,
তোমার পরশ আরো একবার জানিয়ে দিলো
পাত্র সঠিক হলে হৃদয়ের ব্যবহার রাজযোগ।
তোমার স্তুর্তি উড়ন্ত পতাকার মত দিক নির্দেশ করে,
আমার হারানো সন্ধ্যায় তুমি অমল তাস গাছটার নিচে দাঁড়িয়ে
থেকে বুক বিছিয়ে ফিরিয়ে দিলে যাকিছু এত কাল কেবল ব্যার্থ করেছিলো আমায় নিঃস্ব করে ,
আমি ঈশ্বর দেখিনি কোনো দেবালয়ে বিশ্বাস নেই কোনো মূর্তিতে,
মানুষ দেখেছি সম্পর্কের মুখোশে ,
তবে কি তুমি সেই একান্ত চাওয়ায় পবিত্রতার স্বরূপ যাকে যাকে অজস্র কাঁটায় পা দিয়ে রক্তাক্ত হয়ে তবেই নির্বাণ ?
হ্যাঁ হলফ করে বলতে পারি তুমি আমার এক মাত্র নির্বাণ ,,
সব ক্ষত কেমন করে তুমি নিমেষে যন্ত্রণা হীন করে দাও
স্মিত হেসে বলো 'আমি তো আছি ' এই একটা আমির খোঁজে
জন্ম গেলো অনেকটা ...ঠকতে ঠকতে হাড়ের মজ্জায়
অদ্ভুত অসুখ বিসুখ ,
সেই তুমি এসে শুশ্রূষায় ঢেকে দিলে অদ্ভুত ম্যাজিকে ,
ভালোবাসা পেলে কষ্ট যন্ত্রণা ক্ষত না পাওয়া গুলো
কেমন এক নিমেষে উধাও হয়ে যায় তাই না !
আমি আগে কখনও ভালোবাসা পাইনি
আমি আগে কখনও যন্ত্রণা হীন হতে পারিনি
ঈশ্বর হয়তো সব নিয়ে শেষটুকু পূর্ণতায় ভরে দেয়
মুছে দেয় আজীবনের সব নালিশ ।
আমার নিজস্ব দেবালয়ে তোমার অস্তিত্ব ঈশ্বর স্বরূপ,
সন্ধানের আর কোনো দাবিদাবা রইলো না জীবনের কাছে।
©সই ( হৃদয়ের কথা )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন