ঝরা পাতার বুকে কখনো দীর্ঘশ্বাস লেগে থাকে না ...
থাকে একটা সম্পূর্ণতা,
দেহের মৃত্যুর পরেও একটা অদ্ভুত তৃপ্তির হাসি লেগে থাকে।
ভেতরের দরজা খুলে দিলেই বন্দর হাত বাড়িয়ে দেয় ,
ভেসে চলা স্রোত চিরকাল বিবস্ত্র অলংকার হীন আনন্দের মতোই সহজ ।
অথচ তুমি আয়ূরেখার দেওয়াল বরাবর অজস্র রঙের ছবি টাঙ্গিয়ে রাখো ....রোজ তোমার ভেতর জুড়ে
বাইরের তৃষ্ণা জন্ম নেয় একই সাথে উল্টো পিঠে জন্ম
নেয় আর্তনাদ ,,
বুকে পিঠে পেরেক ঠুকে রোজ হাজার বার দক্ষিণ দুয়ার প্রদক্ষিণ করে নাও ...তবু সিদ্ধি লাভ হয় কই?
সারা জীবন কেবল অজস্র অজুহাতে নালিশ আর নিঃশ্বাসের ওঠা নামার সমীকরণ যেন সিঁড়ি ভাঙ্গা অংক।
অথচ রঙ ধুয়ে শেষ স্নান সারার পর কোথাও কোনো দীর্ঘশ্বাস লেগে থাকে না থাকে না কোনো বিষন্ন ভাগফল,
.....সবটুকু খুব দামী ইতিহাস তখন।
©সই (সবটুকু দামী)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন