বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

জন্মদিন

 একটা  জন্ম দিন মানেই জীবনের বোধের খাতায়
আরো এক পৃষ্ঠা জেনে যাওয়া ,
একটা জন্ম দিন আসে মানেই মাইল স্টোনের গায়ে
সংখ্যার উত্তরণ,
জন্ম দিন মানে একটা তারিখ যে তারিখে অস্তিত্বের যোদ্ধার তালিকায় নথিভুক্ত হয় মানুষ হিসেবে ।
একটা জন্ম দিন মানেই আরো একবার বৃষ্টি
ভেজা কাগজের নৌকায় কিছুটা সফর লিখে ভাসিয়ে দেওয়া ,
জন্ম দিন মানেই আসলে একার লড়াইয়ে অন্যদের বাহবা আর হাততালির শুভেচ্ছা পাওয়ার  কয়েক মুহূর্ত,
জন্মদিন মানে কোনো অপেক্ষা নয় জন্মদিন মানে
দরজাগুলো নিজের হতে খুলে সামনের দরজার দিকে
একলা হেঁটে যাওয়া ।
জন্ম দিন আসলে না চাওয়া একটা স্বাক্ষর যে স্বাক্ষর মনে করিয়ে দেয় এ পৃথিবীতে অন্য করো ইচ্ছাই  আসলে তোমার অস্তিত্বের প্রমাণ ।
জন্ম দিন মানে ফুরিয়ে যাওয়া সিঁড়ির কয়েক ধাপ ,
জন্মদিন মানে গুছিয়ে নেওয়ার হিসেবের খাতাটা পারলে একবার খতিতে দেখা ।
আসলে জন্মদিন মানে আরও একটা দিন ফুরোনোর গল্প ....জন্মদিন মানে বসন্ত কিংবা কোনো মরশুমের
লেনদেন নয় ,
জন্মদিন একটা তারিখ যে তারিখে মানুষ মৃত্যুর সফরের ট্রেনে চেপে গন্তব্যের দিকে এগিয়ে যায়,,
 আর সে সফরে মানুষের নিজস্ব কোনো মতামত ধার্য নয় ।
....অথচ এত সহজ সত্যি টুকু মানুষ বড্ড আড়াল করে ঢেকে দেয় আলোর রোশনাইয়ে মিথ্যের
আড়ালে উৎসব এর অহংকারে ।
তবে হ্যাঁ জন্মদিন একটা অহংকারও বটে 
যেখানে একার সফরে কেউ থাকুক না থাকুক পথ চলা থেমে না ...জন্মদিন ...একটা জন্মদিন শুধু মাত্র তারিখ নয়।

©সই (জন্মদিন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন