রবিবার, ২৬ মে, ২০২৪

পঞ্চতত্ব

১)গাছটা আমার বলেই কেমনে নিজেকে রাজা
মনে হলো ,
গাছটা কি সত্যিই আমার !?
আমার শব্দটা প্রথম থেকে শেষ পর্যন্ত চলা জানা 
আর প্রতিটা মুহূর্ত সাক্ষী থাকার নাম ।
গাছটা আমার বলে কারো হয় না 

২)এই পৃথীবিতে এসে খুব ভালো লাগলো 
একটা সুন্দর ষ্টেশন , 
দারুন সাদা কালো রঙিন সূর্যের সাত রঙের
অনুভূতি ,
স্বাদ পেলাম অদ্ভুদ বিস্ময়ের।

৩)নিজেকে ভালবাসতে শিখলাম তোমার কাছ থেকে
তীব্র ভালোবাসা না থাকলে বেচেঁ থাকাটা সুন্দর হত না,
তুমি মুহূর্ত দিয়েছো আমার ক্যানভাসে রং সে তোমারই
আমি কেবল আমার মত আমার স্বভাবসিদ্ধ  রঙের ছবি এঁকেছি,

৪)দরজার ওপাশে ফিরোজা আভা.... হাসিটা স্বর্গীয় 
এবার নিমন্ত্রণ এসেছে ...
অপেক্ষা ফুরিয়ে ডালি সাজিয়ে নববত সানাই এর
সাথে দারুন ঐশ্বরিক বেশ সজ্জা ,
যেতেই হবে এমন ডাক ফেরাই সাধ্য কি 
এমন নিমন্ত্রণ অগ্রাহ্য করি সাহস কই ..

৫)হয়তো কিছুই বাকি রইলো না 
হিসেবের ঘরে বাড়তি কোনো সংখ্য রইলো না ,
নালিশ না থাকলে স্মৃতি বড্ড বেশী সুন্দর হয়,
এত্ত কিছু .... !
চাওয়া তো সামান্যই ছিলো ...
পাওয়া গুলো দরজার ওপারে নিয়ে যাই কিভাবে ?
আসমান জমিন সব রইলো শুভেচ্ছা রইলো 
ভালোবাসাময় একটা বেচেঁ থাকার গল্প রইলো চিরকাল।

©সই (পঞ্চতত্ত্ব)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন