চোখের শব্দরা বোবা নয় ওরা আমায় যত্ন করে তোমার শোকের কারণ বয়ান করে ,
আমার সাথে তোমার খেলা মাত্র দিন দুইয়েকের..
তারপর আবারো গোপণ অভিসারে কিছু দিন মনে মনে...
কিছুদিন মনে মনে...তোমার নতুন আলিঙ্গন ...তোমার আলোর আলেখ্য লেখা ।
আমি বুঝি... এখনো হলপ করে বলতে পারি এই আমিই তোমায় ঠিক চিনেছি ...আর এই তুমি শব্দটায় আমি নেই কোথাও,,
হ্যাঁ হয়তোবা ঝারন কাপড়ের ভূমিকায় তোমার ক্লান্তি ঝেড়ে
ফেলতে আমাকে ইসামাল করো কখনো কোথাও,
আমি প্রিয় জন সেদিনও ছিলাম না আজও নয় ,,
হয়তো আমার মত মানুষগুলো চিরকাল ঠকতে জন্ম নেয়
হয়তো আমার মত মানুষগুলো কখনো প্রিয়জন হয় না হয়
প্রয়োজন হয়েই থাকে।
আমি আজও সময়ের লাইন দাঁড়ানো সম্পর্ক গুলো বুঝি ঠিকই, তোমার মত হরেক রঙ আমি রং দানিতে দেখেছি
বুঝি শোক সুখ প্রয়োজন প্রিয়জন ,ইচ্ছা আর ভালোবাসার রং
আসলে ঠিক কেমন ,
বৃথা দাঁড়িয়ে থাকি কিংবা বৃথা নয় সময়ের সড়ক রাজপথ বাইপাস ছেড়ে আকাশে পাখির চোখে আমি সাজানো
সংসার দেখি ...
সংসার শব্দটা বড্ড মজার জানো এখানে একটা অভ্যেস কে বেঁধে দেওয়া হয় বুক পিঠের সাথে ... তারপর নাম দেওয়া হয় নিয়ম ,
আবার এক হয় লুকনো মনের ভেতর আর এক সংসার
তার অন্তর মহলে গোপন অভিসার ...
স্রেফ খেলা গুটির দান বড্ড মজার ...
আমি তোমার ভেতরের সংসারটা বড্ড স্পষ্ট দেখতে পাই মান্যবর
আসলে পাখির চোখে কোনো আবরণ ঢেকে দেওয়া যায় না ,
একদিন ভালোবেসে দেখো তুমিও ঠিক পাখির মত সবটুকু দেখতে পাবে ।
©সই ( পাখির চোখ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন