মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

দুই জানলা

মানুষের ভেতর মুখোমুখী দুটো জানলা থাকে
থাকে হাতের মুঠো বন্দী এক লাঠাই সুতো,
এক জানলা দিয়ে আসমান  টুকু জড়িয়ে নিতে চায় সে
আর এক জানলায় কুঁচকে যাওয়া মন কেবল হওয়ায় মেলে ধরতে পারলেই স্বর্থিক বেচেঁ থাকা।

দুই জানলা মুখোমুখি সমীকরণ মেলাতে ব্যাস্ত 
পাওয়া গুলো এই অংকের ভিড়ে কখন যেন হারিয়ে যায়
উড়ন্ত মেঘেদের সাথে  ,
 নতুন পর্দায় সূর্য তার আব্দার রাখে চাঁদ রাখে অভিলাষী 
অভিমানের আলো ,
দুই জানলার মাঝে সময়ের কোল জুড়ে এক মধ্যবর্তী গল্প
খেলা করে,
 আর গল্পের ভেতর এক অদ্ভুত মায়া লুকিয়ে থাকে  সে 
গল্প রত্নাকরের হোক কিংবা তথাগতর হোক ।
আসলে দস্যু জীবন আর সন্ন্যাস জীবন কোথাও এক অদ্ভুত 
অন্তর সাধনা একই রকম পথ আলাদা।

মুখোমুখি জানলায় এলোমেল হয় ভাবনা 
চুপ করে দেখা এক দৃষ্ঠা কেবল সুতোর ভাঁজ গুনে 
যায় দৃশ্য  স্বার্থক হয় ..... এ এক অন্যরকম শিশু মন খেলার মত ।

©সই (দুই জানলা)









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন