বুধবার, ২৯ মে, ২০২৪

আজীব দাস্তান


অযাচিত ক্ষয় নিয়ে মানুষ দেদার ঘর সাজায়,
দাঁত ভেঙে গেলে সোনার দাঁত .... সবটুকু 
হজম করে নেওয়া মানুষের বেচেঁ থাকা স্বভাবের অংশ।

বুক খামচিয়ে ধরা অসুখ গুলো বড্ড বেশি রকম নির্মম হয়
রাস্তা গুলোর হাড় বেরিয়ে যায় .. নদীর 
অসময়ের বেনো জলে পথটাকে অন্যরকম অকেজো পিচ্ছিল করে দেয় ....
সবটুকু তাই বলতে নেই সবটুকু উজাড় করে অন্য বুক দেরাজে
রাখা উচিৎ নয় ..।
নদীর বাঁধ খুলতে সামান্য বিশ্বাস ভাঙা যথেষ্ট ...
আর তারপর সাজানো সংসার হঠাৎ তাসের দেওয়াল হয়ে যায়।

©সই  (আজীব দাস্তান)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন