সোমবার, ১৩ মে, ২০২৪

আগুন

একটা দুরন্ত আগুন বুকের ভেতর দাউ দাউ করে জ্বলছে,
দ্বিধা আর দ্বন্দ্বের মাঝে মন মাথা গুঁজে দিতে চাইছে , 
কেমন যেন সুখ আর অসুখ দুটোই বাসা বেঁধেছে
শরীরের আনাচে কানাচে,

দরজায় দাঁড়ানো অপেক্ষায় অদ্ভুত পাঁচমিশালি গন্ধ 
আমি এসব কিছু সরিয়ে সাঁতরে সেই স্বচ্ছ ঝর্নার নিচে
মানুষ অঙ্গ ধুয়ে নিতে চাইছি ,
চাইছি ইচ্ছের ঘরে একটা নিষ্পাপ আলো এসে 
পূর্বজন্মের অভিশাপ থেকে মুক্তি পাই,

অথচ চাইতে পারি কই আমার তথগতের কাছে !
তার ধ্যানস্থ রূপের মুখোমুখি বসলেই আমার কথারা
ফুরিয়ে যায় ...
বুকের আগুনটা জ্বলে  অথচ সে আগুনে চন্দন কাঠের গন্ধ ,

আমি  এভাবেই রোজ রোজ ভ্রমের চারপাশে ঘুরে বেড়াই আর অপেক্ষা করি ও আগুন যে দিন বুকের ভেতর থেকে বাইরে এসে ছাই করে দেবে এই দ্বিধা দ্বন্দ্বের অস্তিত্বটুকু,,
শরীরে চন্দন সুবাস নিয়ে তোমাতে শেষমেশ স্রেফ একটা মিলন....।

© সই (আগুন)




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন