ইথারে ভাসছে একটা ফেলে আসা ভালোবাসাময় গল্প,
সে গল্পে এখন আগন্তুক নতুন মেঘেদের আনাগোনা
পিয়নের ভূমিকায় তুমি আবার প্রেমিকের ভূমিকাতেও তুমি
মেঘ মল্লারের বাঁধের ওপর একটা বিষণ্ণ হৃদয় হাঁটু গুঁজে
জলের ওপর পুরনো দিনের ছবি খুঁজছে,
তুমি তাদের পুরনো পাণ্ডুলিপি পড়ে শোনাতে চাইছো ,
চাইছো এক আকাশে আগের গোলাপী মেঘ আর একবার
সংসার সাজাক ,
আসলে স্মৃতি বড্ড শয়তান
স্মৃতি ঈশ্বরে মত ক্ষমা করতে পারে না ,
তুমি গোপন তুনিরে বান সাজিয়ে আবার একটা যুদ্ধের
নাটক মঞ্চস্থ করতে চাইছো ,
ভালোবাসার শহর অনেক মৃত্যু দেখেছে ...দেখেছে
শোক কে বর্ণহীন হতে ,, তাই তার বুকের ভেতর হৃদয় বুঝি
বোধ আর বোধোদয় দুই সিদ্ধস্থ হয়েছে,,
তুমি আবার একটা মেঘের কবিতা লেখো
হয়তো এবারের বৃষ্টি একটা শুদ্ধ স্নানের সাক্ষী থাকতেও পারে! ,
কিন্তু একবার মৃত্যু হলে আর কি ফেরা যায় মান্যবর??
©সই (ইথার তরঙ্গ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন