তোমার ঠোঁট আমাকে ছুঁয়ে দিলেই
এই মহা বিশ্বের শ্রেষ্ঠ ইবাদত হয়ে যায় ,
তুমি পাগলের মত ভালোবাসো বলেই
অতীতের মীরজাফর আজ আমার কাছে
অস্তিত্ব হীন,
আদিম মদ হয়ে আমাকে মাতাল করো
ভুলে যাই হিসেবের খাতায় ক্ষত গুলো
মাতালের মত নেশাতুর আমাতে তুমি
শরীরে ছুঁয়ে দিলে রুপকথা
মন ছুয়ে দিলেই ফসল ফলে ,
সন্ধ্যা নামলে পর জন্মের কথা দিই আমরা আমাদের
মনে থাকবে পর জন্মে এমন মাতাল চাওয়া
এমন ঠোঁটের ওপর ঠোঁট রেখে ইবাদত ...সব মনে থাকবে।
©সই (শ্রেষ্ঠ ইবাদত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন