বুধবার, ২৯ মে, ২০২৪

......সুখ

ক্রমশ ধূসর করে দিচ্ছে চোখ 
শহরের উত্তাপ শরীরের বহতায়
বেশ জায়গা করে নিয়েছে ,,
রক্ত বীজ বাড়ছে দেহের প্রতিটা কোষে 
আমার কোনো প্রতিবাদ  ওদের কাউকে স্পর্শ করছে না।

চোখের সামনে মায়াবী হাতছানি 
শরীর থেকে খাঁচা খুলে একটা বৈষ্ণবী সুর
আকাশের দিকে হাত বাড়ায় ইদানিং ,,
 ফড়িং জীবন একান্ত অবসর নিতে চায় 
ভিতরের বৈঠকখানায় কারা যেন জিত হারের বাকবিতণ্ডায় ব্যাস্ত বেশ কিছু কাল ,
একটা নীল প্রশ্রয় ছাড়া কোনো দাবী নেই 
একটা বধিরতা ছাড়া কোনো অভাব নেই ,
একটা অন্ধত্বের কাছে কেবল পরাজয়ের লেখাটাই 
উপসংহার এই কাব্যের।


©সই (.....সুখ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন