সোমবার, ৬ মে, ২০২৪

এক মুঠো জীবন

খুব শান্ত আর ধীর পায়ে দ্বিধাহীন বিচ্ছেদ
আমায় ছুঁয়ে গেছে বহু আগেই ,
  বন্ধন এর আবেগ এখন উদাসী পাখির মত 
আকাশ দিকে তাকিয়ে মুক্তি খুঁজে নিয়েছে ,

হ্যাঁ সে মন আর আগের মত উড়তে পারে না
ডানায় তার পুরোনো আগুনের সাক্ষর স্পষ্ট,
সময় অনেক কিছুর মত ইচ্ছার বয়েসে বোধ
এঁকে দেয় , চোখের চশমা বলে দেয় স্বচ্ছ আর
অস্বচ্ছ কাকে বলে ,

মাটি ডাকে ঘুমের বিছানা পেতে
আমি মাটিকে বলি ঘুমিয়ে  পরার আগে গল্পটা
আরো কয়েক পাতা লিখে নিতে চাই... 
লিখে নিতে চাই একটা দ্বিধাহীন বোঝাপড়ার
নাম আসলে বেচেঁ থাকা ,
একটা একলা বেচেঁ থাকা আসলে কতটা প্রয়োজন
একটা জীবন বুঝে নিতে ,
কারণ কবরে ঠকে যাওয়ার গল্প না লেখা থাকাই ভালো
একটা সুস্থ ইতিহাসের জন্য ।

©সই (এক মুঠো জীবন)




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন