শুক্রবার, ৩১ মে, ২০২৪

বেঁচে থাকার খেলা

তুমি ছাড়াও আমি বেচেঁ থাকার খেলাটা  খেলতে পারি ,
লুকিয়ে পুড়তে থাকার  গন্ধ যাতে  বাইরে না বিলোয় তার জন্যেই এই বেলি আর বেলিয়ারীর অলঙ্কার।

নাগরিক কেনাবেচায় ব্যাস্ত হয়ে শেষ বেলায়
রূপকথার সংসার আমিও কিনে ফিরি বাড়ি ...
যত্ন করে রাখি সে রুপকথা একান্ত দেবালয়ে ।

যখন রাত ক্লান্ত  ঘুমের গভীরে  সমস্ত কলরব ...
নৈঃশব্দ্যর কাছে হাঁটু মুড়ে বসি গোপন রাখা আফিমের 
কৌটো নিয়ে... চাঁদ ,আমি, রাত ,অন্ধকার, এর একটা তুমুল দীর্ঘ জ্বর।
 ... মুহূর্তে আজন্মের দু একটা অভিশাপের মত
তুমি না চাইতেই সেই মাহলে বেড়ালের মত লাফিয়ে পরো,
তোমার আঁশটে গন্ধ একটা ক্লান্ত অতীত সব মিলে 
আবার ঝড়ো হওয়া ধুলো বালি চোঁখ জ্বালা করে , গা বমি....,

প্রতিটা নিঃশ্বাসে তুমি বেচেঁ থাকো  যতবার শহর বদলে 
দূরে আরও দূরে যাই তুমি সেজেগুজে আমার ছায়া হয়ে যাও,
মেট্রোর পাশাপশি  সিটের দিকে তাকালেই তোমার মত গল্প...

অথচ তোমাকে ছাড়াই তো বেচেঁ থাকার খেলাটা নিপুণ করে
শিখে গেছি  ....শিখে গেছি   নিজের জন্যে 
বেলির মালা কিনে  হাতে গোলাপ নিয়ে  বাড়ি ফিরতে ,
ছুটির দিনে মনিহারির দোকান থেকে একটা টিপের পাতা 
কখনও ভালোলাগার চকলেট ....হ্যাঁ শিখে গেছি 
....................... তুমি ছাড়াও বেঁচে থাকার খেলাটা.....।


©সই ( বেঁচে থাকার খেলা)








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন