যে ভাবে রাখা যায় রেখে দে,
যে ভাবে ছোয়া যায় ছুয়ে থাক
যে ভাবে আজ টুকু জুড়ে বেঁচে
থাকা সে ভাবেই বাঁচিয়ে রাখ প্রহর,
যে ভাবে ব্যার্থতা উড়ে যায় আকাশে
সে ভাবে নালিশ যাক উড়ে,
আয় চলে আয় এভাবে আসা যায়,
আয় ফুরিয়ে যাওয়ার আগে জড়িয়ে
নিয়ে জুড়িয়ে নিই দহন যত,
আয় এ জীবন ভালবেসে
আয় আয় বিনা আপোষে,
আয় রোজ কার ডালে ভাতে
আয় শব্দহীনতার শব্দে
আয় যে ভাবে আসা যায়।
©সই (যে ভাবে আসা যায়)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন