বরাবর বাঁধা ঘর ভাঙ্গলো,
ছড়িয়ে ছিটিয়ে গেলো জমা পুঁজি,
এই প্রথম বুঝলাম ঝড় কেবল তছনছ করে না
ঝড় সামনের রাস্তাটা পরিষ্কার করেও দেয় ,
চোঁখে আঙুল দিয়ে বলে দেয় কে থাকবে আর কে থাকবে না,
ঝড় খুব দরকারী
যেমন ভালোবাসা
যেমন অবহেলা
যেমন মৃত্যু তেমনি ঝড়
©সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন