কিভাবে সাজাতে চাও তোমার চালচিত্র আমাকে বলতে পারো , আমি সাহায্যে দাঁড়াতে পারি একটুও বিরক্ত না হয়ে ,
এসো আলেখ্য শুরু করো প্রথমে সময় গুলো সাজিয়ে নাও ইজেলের বারোটা রঙে ,
তারপর আঙুলে সবুজ রং দিয়ে ছেলেমানুষি
হাতের ছাপ দাও ক্যানভাসে ,
নীল আর গোলাপী রং দিয়ে ভালোবাসা ছুঁয়ে যাক। , ইচ্ছার রং সাদা থাক বুঝলে ...কিছুটা ক্যানভাসে এলোমেলো ইচ্ছা রেখে দাও ।
এবারে বসন্তের রঙের সাথে কুমকুম মিশিয়ে গোধূলির ঘোমটা টেনে দাও দেখো আদর হয়ে জীবন কেমন ক্যানভাসে শাখা ছড়িয়ে দেবে শিরা উপশিরার মত , তরঙ্গের প্রবাহে এক রামধনু সুর ভেসে উঠবে ,,
ঠিক এক পর অহংকার ......বেগুনি রঙে মানাবে ভালো , ক্রমশ কিছুটা কামরাঙ্গা রঙ মিশিয়ে নাও ভীষন আলগোছে আঙুলের লহমায় ..মাঝরাতে সোহাগী হতে কাজে লাগবে ।
তারপর কিছুটা গাড় লাল নিয়ে আঁকো মান অভিমান বিলাসী দুঃখ ,
সময়ের কাছে কিছু বিচ্ছেদের রং থাকে অজান্তে
........গোপন কারণগুলো কখন যেন স্বর্ণ লতার রঙে অধিকার করে নেয় ক্যানভাসের দেহ ।
এবার ধীরে ধীরে সময়ের রং মেশাতে মেশাতে
চাওয়া পাওয়ার গাড় রং হালকা হলেই তুমি খানিকটা তেজপাতা রং ছিটিয়ে দাও ভীষণ বৃষ্টি দরকার এবার ,
উত্তরোত্তর রং চাপতে চাপতে কিছুটা বাড়তি রং অপ্রয়োজন হয়ে যায় তাই বৃষ্টি ..........।
এবারে ক্রিয়াহীন কিছু রং থাক যা দিয়ে কিছুটা শূন্যতায় নিজেকে রাখা যায় দায়মুক্ত হয়ে ,
তারপর ......তারপর শুধু নিঃশব্দের কাঁচা রং
থাক বিশেষণ এর মত । এসো এবারে দুহাতের রং মুছে চুপটি করে আমরা ক্যানভাসের মুখোমুখি বসি ।
দেখোতো ঠিক এরকমই তো চেয়েছিলে ছবিটা
যেখানে তোমার জিত আর আমার হার খুব স্পষ্ট ,
দেখো তবুও আজ আমরা মুখোমুখি বসেছি।
©সই ( ছবি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন