স্বপ্নে ঈশ্বর আসেন ঘোড়া ছুটিয়ে তখন
ল্যাম্পপোস্টের আলো যেখানে পৌঁছোয় না, এমন একটা ছায়া ছায়া দেওয়ালে ঠেস দিয়ে বাজারি শরীর গুলো দাঁড়িয়ে থাকত , মরফিন সংসার থেকে স্বাদ বদলাতে এই বাঘবন্দি খেলায় ঈশ্বর সামিল হন সাথে সাক্ষ হিসেবে মানুষ ,
ফাটা চামড়ার যাপন ছেড়ে পালিয়ে বাঁচা পুরুষ তখন ঈশ্বর ভূমিকায় ........সিংহাসনে বসে ,
আমার শহরের কনিষ্ঠতম ঠগী মানুষ এখন আমি
পানপাত্রে ছড়িয়ে রাখি সমুদ্রের ভিজে বালি আর নোনা জল,
সকালের গা গোলানো ওষুধের গন্ধে রোজ এক গোপন বমির অভ্যেস হয়ে গেছে , চোখের সামনে আসাইলামের নক্ষত্র যাপন স্পষ্ট ছবি আঁকতে পারি জল রং তুলি ছাড়াই ,
এশহর উড়ন্ত চিলের বেশে
ঠিকানা ফেলে রেখে কোথায় যেন...
ত্রিখন্ড অঙ্গুল হীন প্রত্নভাষায়
বাতাসের বারো ভাঁজে... রক্ত মাংসের নেশা লেগে আছে প্রতিটা বধির শরীরে ,,
মাঝে মাঝে নিজেকে মিলেনা . . গ্রেতি কিংবা ডোরাও ভাবি তাই ভেবে রেখেছি মুখোশ খুলে এলদিন পালিয়ে যাব ফুলস্টপের সাথে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন