আত্মিক স্পর্শ গুলো এখন ভঙ্গুর ,
বাতাস থেকে খসে পড়া অনবরত ক্ষত গুলো বার
বার দর্জি ঘরে নিয়ে গিয়ে সেলাই করতেই হয় আসলে আমরা ভালো থাকার মুখোশ রিপু করে সম্পর্ক বাঁচাই ,
বেঁচে থাকি বারো ঘর এক উঠোন সেলাইয়ের ফোড় এ নকশা তুলে ,
সমাজিক পোট্রেট একটা সাজানো গোছানো লিভিং রুম ভীষণ জরুরী .....সন্তান যেন সেই লিভিং রুমের ডাইনিং এ দুধে ভাতে বেড়ে ওঠে ,
হাসি পায় মানুষ জানে এটা বাঁচা নয় নিঃশাস বায়ু
রোজ কমে আসছে তবুও নিজেকে ভেঙে নদী
কুড়িয়ে পাখির ডানায় সকাল দেখে জোর করে ....
কিংবা নিজের লাশ পুঁতে নতুন কোনো সবুজের জন্মের সম্ভাবনার স্বপ্নে জল দিতে থাকে কবরের মাটিতে ।
ব্যাধির নিরাময় খুঁজতে খুঁজতে শ্মশান পেরিয়ে অন্য জীবনে এর দোরগোড়ায় ..... আশা রাখি পেয়ে যাবে কোন এক জন্ম ষোলোআনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন