অপেক্ষার দেওয়ালে হেলান দিয়ে মরীচিকার আয়ুতে যত দূর যায় চোখ রাখে মানতে পারে না এমন দুনিয়ায় কেউ আসলে কথা রাখার জন্য আসে না .....,
এক একটা সন্ধ্যে লন্ঠন জ্বালিয়ে বসে পুরোনো রীতির অভ্যাসে জামার ভাঙা বোতাম সেলাই এর চেষ্টায় ... আলো অন্ধকারের দ্বিরাগমন হতে থাকে, ,
বোঝাপড়ায় নিঃশ্বাস বাতাসে আসার জানালা বন্ধ করে ব্যান্ডেজের জীবনে প্রবেশ করে যারা
এক দিন কথা দিয়েছিল ফিরবো প্রতি সূর্যাস্তের পর।
সন্ধ্যা গণিকার মত রাত ছুঁয়ে যায় অপেক্ষা মাথা নিচু করে স্তব্ধ হয়ে ,
তুমি সওদা করে আলোর শহরে ব্যস্ততার নাটকে মেতে ওঠ ,
অন্ধ রাত কে ভোর ভেবে যে হাত বাড়িয়ে ছিল ঈশ্বর সে হাত এখন সন্ধ্যে গুলো কে চরিত্রহীন ভেবে ফিলামেন্টের ব্যারিকেডে হেঁটে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন