অতল শূন্যতায় একটা জন্ম ভাসে ,
গান্ধর্ব শব্দের ঘ্রাণ নিয়ে সাঁতার কাটে কাদা মাটির নেশা লাগা শিল্পী , বোতাম খোলা আঙ্গুল পুরনো জাতিস্মর প্রেমের আঁচড় চিনে নেয় , ঈশ্বর পানপত্রে পাশে ভাগ্য হাতে নিলে ,
মানুষ তার ইচ্ছার কলম ধরিয়ে দিয়ে লম্বা লাইনে দাড়ায় ..... তোষামোদ নিতে গিয়ে মানুষ ঈশ্বর ,আর ঈশ্বর ক্রমশঃ লোভী হয়ে ওঠে , ঈশ্বর তার পর থেকে আলো রেখা ধরে তীব্র অন্ধকারের দিকে হাঁটা শুরু করে .... কাঠের সিন্ধুকে বন্দী রাখে পরশ পাথর , আসলে ঈশ্বরও জানে মুখো মুখি হওয়ার থেকে সহজ কাজ নিজেকে সরিয়ে নেওয়া .....খানিকটা আছি অথচ আবার নেই ,
ধরিস মাছ না ছুঁই পানি,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন