শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

কিন্নরী বার্তা

খাতার হিসেবে হারানো সময় মুছে যায় না ,
দীর্ঘশ্বাস খুঁজবে বলে ভ্রম এসে বাসা বাঁধে সময়ের ঘরে ,

বিনিদ্র রাত জুড়ে এক মাহফিল আরোহন করলেও
অন্ধকার ঝরে পড়ে ঝাড়বাতি কোন এক গোপন সংবাদে ,

রাতের অন্তরা বোঝার আগে নির্জন মুদ্রা সিঁড়ি বেয়ে নেমে আসে বুকের ভেতর ,,
...........আশ্চর্য যে জেটি ঘাটে অসুখের ঢেউ অপেক্ষা করতো  সেখানে  অবিরাম বৃষ্টি ছাড়া কিছুই  ছিল না ।
তার গায়ের গন্ধে কোন দাগ সেই ভাঙা নদী পাড়
গুছিয়ে রাখেনি সময় ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন