তার দুঃখের প্রতিচ্ছবি ব্যর্থতা আগলে বসে আছি,
তার প্রান্তরের দিগন্ত বিসরী চক্রান্ত মাড়িয়ে যাওয়া শুকনো ঘাসের পাশে শুশ্রূষা নিয়ে বসে আছি ,
শতাব্দীর দেওয়া সমস্ত যন্ত্রণা সে রোজ রোজ আমাতে ভাসিয়ে দেয় .....আমি ঘর বাঁধতে পারি না বলে নদীর মত সরে সরে যাই ,
লাল নীল সবুজ মোহ ভরা মিলন মায়া তাকে আজও যখন হাতছানি দিয়ে ডাকে ....লোভাতুর জুলুজুলু চোখে সে প্রেমিক মন কে প্রশ্রয় দেয় ,
সন্ধ্যে নামার পর কেউ কথা রাখে না সুনীল বাবুকে মনে করে , তখন গুঁড়ো গুঁড়ো অনুভূতি নিয়ে অন্ধকারে হাঁটতে থাকে মৃত্যু মুখী শহরের পথে মানুষটা ....আমি তখন তার গায়ে গা ঘেঁষে থাকি ....প্রেতাত্মার মত ,
সব দৃশ্য ,শব্দ , দুঃখ , ব্যর্থতা ফুরিয়ে যায় শয়তানি প্রেতাত্মার সামনে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন