সমস্তদিন আমি দরজা বন্ধ করে কাটাই
বাতাসের কাঁপন শব্দ যাতে কানে না পৌঁছায় গুঁজে দিই গলা লোহা ,
বাইরে থেকে হাজারো সম্পর্ক জাপটে এসে যাতে না ধরতে পারে
এই দরজা সমস্ত প্রহর বন্ধ রাখি হৃদয় রাখি বর্ম মুড়ে ,
দুঃখ যত জমেছিল তাই দিয়ে নতুন খোরাক বানাতে বানাতে আমি আইনস্টাইন হয়ে উঠি কিছু কিছু সময়ে,
ভালোবাসতে ইচ্ছে করে যখন আমি সমান্তরাল হয়ে সমকামী হয়ে যাই সময়ে সময়ে ।
আমার কথার রেশ ধরে আমি কাব্যিক হয়ে উঠি সময়ে সময়ে ।
কষ্ট দিয়েছিল কারা মনে করলে আমি ভিঞ্চি হয়ে
ক্যানভাসে হুবহু মোনালিসা এঁকে ফেলি
বন্ধ ঘরে আমার পৃথিবী,
আমিই এখন আপন আমার, আমিই আমার পর,
এমন ফাল্গুনে আমিই কৃষ্ণ আমিই রাধা
আমার বন্ধ মনে ব্যাপ্ত চরাচর
আমার পৃথিবী কেবল আমার এই বন্ধ ঘর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন