তোমার বুকের ভেতর দিগন্ত জুড়ে একটা শ্মশান সেখানে মৃত এবং বিশ্বাস ঘাতক সম্পর্ক গুলো পাশাপাশি শুয়ে আছে ,
মাড়িয়ে চলে যাচ্ছ চেতনাহীন চরিত্র ,
একের পর এক অসি যুদ্ধে পরাজিত করে মুন্ড ছেদ করছো বিশ্বাস ঘাতক মৃত সম্পর্কে র ....অথচ করো মুখাগ্নি করতে পারোনি ,
জন্মাবধি মৃত সম্পর্কে সারিতে মা বাবা শৈশব।যৌবনে আসা সম্মোহিত সম্পর্ক ,এযাবৎ উনপঞ্চাশ তম প্রেমিকারাও বিশ্বাসী হতে পারেনি
......পারেনি ভালোবাসায় আগলে রাখা স্ত্রী ,সন্তান বিশ্বাসী হতে ,
প্রতিটা মুখ যেন মৃত শব ,তারা প্রয়োজনে প্রয়োজনে মুখোশ পরে বেঁচে ওঠে তোমার অসম্পৃক্ত দুনিয়ায় ,
যন্ত্রনা আর জীবনের মাঝে শব্দ জালে মাথা রাখো সময়ে সময়ে ,
আগ্নেয়গিরির গলা লাভায় কবিতা লেখো জলন্ত অক্ষরে ,,
খ্যাপা সন্ন্যাসীর মত ....... ঊষর ধূসর ছাই মেখে নিজেকে লুকিয়ে ফেল নিয়মমাফিক ,
দু একটা জানলা দিয়ে তোমার ছোটপটানি যন্ত্রনা ভেসে আসে দুনিয়ারদারী বাজারে .....কেউ কেউ তোমায় কিনতে চেয়ে আবার কিছু স্তূপকৃতি যন্ত্রনা দিয়ে সময় এর ছলনায় খানিকের অতিথি সাজায় ....
একটা শ্মশান দেখি তোমার বুকের মাঝে ভীষন স্পষ্ট রকম ,, সেখানে মৃত বিশ্বাস ঘাতক সম্পর্ক গুলো ক্রমশ বাড়তে থাকে ......তুমি পোড়াতে পারেনি আজন্ম একটিও বিশ্বসঘাতকের মৃত দেহ, মাথার ভেতর তাই তাদের শেষকৃত্য জমা হয়ে রয়েছে ....
তুমি পুড়ছ অনবরত আজীবন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন