পৃথিবীতে এখন সর্বত্র রোগ শোক জ্বরা মহামারী
ওষুধ নেই নেই পানীয় জল......
মানুষ তাই অকুতোভয়ে চেটে নিচ্ছে তেজস্ক্রিয় রাজনৈতিক ঘা থেকে ঝরে পড়া পুঁজ রক্ত জিভের ঝাড়নে ।
দুঃসময় সাফ করে
টেবিলে সময়কে ফিটফাট রাখছে ,
বোঝা যায় না কিছুতে এটা মহামারীর গ্রহ,
কিছু মানুষের সংগ্রহে আছে.......................
অকিঞ্চিৎকর কিছু ছায়াপথ ধরে হৃদ্পিণ্ডে রক্তাক্ত ছড়া দিয়ে মাাটি।ভিজিয়ে বিশেষ গোপন দু একটা সঞ্জীবনী গাছ পুঁতে রাখে,,,।
কিছু অশ্রাব্য কথার গ্রন্থাগারে ন্যাপথলির চাঁদ রাখা হচ্ছে যত্নে ইতিহাসের জন্ম অপেক্ষায় ।
পোশাকের ভাঁজে ভাঁজে অলৌকিক আচ্ছে দিন এর পরশপথর রাখছে বিশ্ব মাতা পিতারা,,
অথচ......................
অলৌকিক অতলস্পর্শে এ ব্যাধি সারে না
এ শোক ফিকে হয়ে না সবাই জানে,,
তবু কবি বুদ্ধিজীবী গাছের আয়নায় সবুজ ছায়া
ফেলছে মায়াময় অভয়াঅরণ্যে ভেবে,
তারা তো মাটিতে হাঁটেন নি কোনো দিন
ভাবনার পসারে তাদের কেনাবেচার নিয়ম চিরকাল ।
তাদের কাছে প্রতিটা চিতার আগুন কাব্যময়,,
পৃথিবীতে এখন
রোগ ,শোক, জ্বরা ,ব্যাধির মহামারী ....
ওষুধে খোঁজ নেই নেই সামান্য তৃষ্ণা মেটানোর পানীয় জল, নিদেন খিদে মেটার ঝুটা খানা ...
হাইড্রেন গুলোয় শব্ এর স্রোত।
মানুষ অকুতোভয়ে চেটে নিচ্ছে তেজস্ক্রিয় ঘা থেকে ঝরে পড়া পুঁজ রক্ত,,
জিভের ঝাড়নে সাফাই সেরে সময়ের টেবিল
ফিটফাট ,বোঝা যায় না কিছুতে এ
গ্রহ ব্যাধিময় , জরাজীর্ণ ,।
।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন