মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

হাজার মৃত্যু

প্রতিটা শব্দের উচ্চারণে আমার  মৃত্যু হয় কেউ 
দেখতে চায়  না ,   আমি ছেঁচড়ে টেনে নিয়ে যাই কাকুড়ে পথ দিয়ে রক্তের ছায়া পথ ধরে হাজারো সম্পর্কে পোট্রেট সাজে ,
জিন্দেগী গলে লাগালে ......আজন্ম তুমি সদয় হয়ে আমাকে আরো নিরেট আর খাঁটি করে চললে ।
সময়ের  কড়া হাঁড়ি তে রান্না বাটি খেলতে খেলতে পুতুল এর ঘর সাজানো । প্রেমিক সে প্রতিটা নিঃশ্বাস বুকে রাখে ........
সুখ আসে বহুমূল্য মুহূর্ত নিয়ে ........সময় মরে গেলে হাহাকারের দাম বহুমূল্য দিয়ে হয় না , অনন্ত দিগন্তে তার নিঃশব্দের ধ্বনি তরঙ্গ ভাসে ,
আসলে   মানুষের সম্পর্ক গুলো বড় সাময়িক 
সাজানো ......প্রতিটা প্রেমিকের অসহায় দৃষ্টি আমাকে শেষ বিকেলে বিদায় জানাতো ....অথচ আমি ঐ অসহায় দৃষ্টির আড়ালে জুলুজুলু স্বার্থের চাউনি আজ খুঁজে পাই .....
ধিক ধিক আগুনের ছাই ঘেঁটে  সম্পর্কে পসমর্টেম 
রিপোর্ট আজ আমার মুঠোয় , , 
সব কিছু বে মতলব মনে হয়  প্রেমিকের দায় সারা প্রেমের আস্ফালন আমি মরতে থাকি আমার শব্ জ্বলে অনবরত .... অথচ পুরোপুরি পুড়ে ছাই হই না ...... এ আমার বিধাতার ক্রুরতা ছাড়া কিছুই না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন