বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১

অমৃত অপেক্ষা

অনেকটা পথই পাশাপাশি খালি পায়ে পাড়ি দিয়েছিলাম.... তারপর গ্রহণের অন্ধকারকে 
তুমি পথের বাঁক বদল করলে ,
মাটির ভেতর সবে মাথা উঁচু করছিল সবুজ অঙ্কুরিত একটা সৃষ্টি , হঠাৎই অমৃত তৃপ্তি থেকে আমরা মুক্তি চাইলাম একে অপরের কাছে ......
আমার ভেতর তখনো কিছুটা সুখী মাধুকরি রূপ ক্ষয় হতে বাকি ছিল,
তবে  তোমার অহংকারী আহ্বানের গোপন মৃত্যু টের পাইনি বিন্দুমাত্রও ,

আগ্নেয় গিরি জেগে উঠেছিল নকশিকাঁথার সুক্ষ পথ লাভায় লাভায় ধ্বংস করেছে সমস্ত  সৃষ্টি........ 
প্রিয় তারাগুলো রূপকথার গল্প বলা ভুলে  ব্যথার বিস্ময় আঁকতে থাকে রাতের আকাশে জুড়ে ,,

অহেতুক মনে হতে থাকে আমাদের ক্যালেন্ডারের অপেক্ষমান তারিখগুলোকে  ,
আমার ভিতর মহল এর সমস্ত বিস্ময় ছেড়ে তুমি একদিন সত্যি সত্যি ফিরে যেতে চাইলে তোমার তীব্র শব্দ মহলের আলোয় ,

আমি চিরকাল অনুযোগহীন নীরবতায় বলে 
এসেছি .....তুমি যা চাও তাই হোক ....
এবারেও  অন্যথা করিনি ।
নিঃশব্দে বাতাসে নিজস্ব  ওয়েস্টরেজেন এর গন্ধ 
রেখে ফিরে গেলাম আগামীর আশায় ,,
তুমি বলেছিলে নিপাট ভালোবাসার কখনোই মৃত্যু হয় না কেবল সময়ের নিরিখে বিস্ময়ের গভীরতা স্থান বদলাতে থাকে .....আমি বিশ্বাস করতে ভালোবাসি বরাবর ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন